যে কারণে ইউটিউব বঞ্চিত অনেক ব্রডব্যান্ড গ্রাহকই
ব্রডব্যান্ড ও মোবাইল মিলে দেশে বর্তামানে ৬ টেরাবাইট ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। এই ব্যান্ডউইথে ৫০ শতাংশের মতো সঞ্চালিত হয় টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডট) ডিপিআই এর মাধ্যমে হয়। এই সক্ষমতার প্রায় ১ দশমিক ৮ টেরাবাইট মোবাইল এবং ১ দশমিক ২ টেরাবাইট ব্যান্ডউইথ সঞ্চালিত হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সঞ্চালন লাইনে। বাকিটা সঞ্চালিত হয় বাইপাস সিস্টেমে। এই ব্যান্ডউথ ব্যবস্থাপনা করেন সংশ্লিষ্ট আইআইজি প্রতিষ্ঠানগুলো।
সূত্রমতে, বুধবার বিকেলে গুগল’র ক্যাশসার্ভার খুলে দেয় সরকার। বিটিআরসি থেকে খুদে বার্তায় আইআইজি গুলোকে এই নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনায় ফেসবুক, টিকটক, আকামাই ও বাইসন এর ক্যাশসার্ভার বন্ধ রেখে গুগল’র সবগুলো ক্যাশ সার্ভার খুলে দেয়ার কথা বলা হয়। নির্দেশনা প্রতিপালন করে সবাই গুগল ক্যাশ সার্ভার চালু করলেও বিপাকে পড়েন যে আইআইজি কোম্পানিগুলো ডিপিআই এর মাধ্যমে ব্যান্ডউইথ সঞ্চালন করে।
কেননা, বিটিআরসি থেকে লিখিত কোনো নির্দেশনা না পাওয়ায় ইউটিউব ডটকম বন্ধ করে রাখে টেলিযোগাযোগ অধিদপ্তর। এ নিয়ে এবং দফায় দফায় ডট এর সঙ্গে মেইল ও ফোনে যোগাযোগ করেও কোনো ফল মেলেনি। সরকার খুলে দেয়ার ৭২ ঘন্টা পরও ইউটিউব চালুতে ব্যর্থ হন তারা। সরকারি নির্দেশনা মেনে ব্যবসায় করে এখন গ্রাহকদের তোপের মুখে পড়েছেন ডিপিআই-এ সংযুক্ত ফাইবার অ্যাট হোম, পিয়ারেক্স, সামিট, উইন্ডস্ট্রিম ও জিম্যাক্স এর মতো আইআইজি কোম্পানি।
এ বিষয়ে ডট এর দায়িত্বপ্রপ্ত মহাপরিচালক এবং আইআইজএবি’ সভাপতির মন্তব্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও তাদের গ্রাহকরা ইউটিউব ডট কম সরবরাহ করতে পারছেন না উক্ত আইআইজিগুলো থেকে সেবা নেয়া আইএসপি’রা। তারা পুরোপুরি ডিপ প্যাকেট ইনসপেকশনের (ডিপিআই) বাধায় গ্রাহককে এই সুযোগ দিতে পারছেন না। অথচ ডিপিআই এর সক্ষমতা না থাকায় বায়পাস করে ব্যবসায় প্রতিযোগী অপরাপর আইআইজি’র মাধ্যমে যে ৬০ শতাংশের বেশি ব্যান্ডউইথ সঞ্চালিত হচ্ছে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করাও সম্ভব হচ্ছে না। এতে করে সরকার বন্ধ করলেও অনেক সেবাই চলছে গোপনে। আর কারিগারি ভাবে এসব পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলেও মনে করেন প্রযুক্তি প্রকৌশলীরা। কিন্তু প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা এবং বিটআরসি’র খুদে বার্তার পরও আটকে রয়েছে ডট থেকে সঞ্চারিত ইউটিউবের ব্যান্ডউইথ।
তবে কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজে আদান প্রদান হচ্ছে জানাতে চাইলে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, আমাদের প্রকৌশলীদের সক্ষমতায় এটা সচল আছে। তবে ফেসবুকের ক্যাশ সর্ভার বন্ধ থাকায় কল কিংবা ছবি বা ভিডিও কেন বিনিময় করা যাচ্ছে না।







